SS Accounting & Tax Services
LLC A to Z-যুক্তরাষ্ট্রে ছোট ব্যবসার সহজ বাংলা গাইড
LLC A to Z-যুক্তরাষ্ট্রে ছোট ব্যবসার সহজ বাংলা গাইড
Couldn't load pickup availability
LLC A to Z
যুক্তরাষ্ট্রে ছোট ব্যবসার সহজ বাংলা গাইড
যুক্তরাষ্ট্রে একটি Business শুরু বা পরিচালনা করতে হলে LLC, EIN, Business License, Permit, Sales Tax, Payroll, Bookkeeping, Business Tax এবং Compliance সম্পর্কে পরিষ্কার basic ধারণা থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বিষয়গুলো ঠিকভাবে বুঝলে Business পরিচালনা আরও organized, compliant এবং confident হয়।
আপনার Business নতুন হোক, আগে থেকেই চলমান হোক, অথবা একাধিক Business থাকুক—LLC A to Z বইটি আপনাকে গুরুত্বপূর্ণ paperwork, tax এবং compliance বিষয়গুলো সহজ বাংলায় বুঝতে সাহায্য করবে।
বছরের পর বছর আমি প্রতিদিন clients-দের জন্য ব্যবসা গঠন, ট্যাক্স, বুককিপিং, পে-রোল, সেলস ট্যাক্স এবং কমপ্লায়েন্স নিয়ে কাজ করে আসছি। সেই বাস্তব অভিজ্ঞতা এবং আন্তরিক প্রচেষ্টার একটি অংশই এই বই। আমার উদ্দেশ্য হলো—যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলা ভাষী ব্যবসা মালিকরা যেন নিজের ব্যবসা সম্পর্কে সহজ বাংলায় বুঝতে পারেন, সচেতন সিদ্ধান্ত নিতে পারেন এবং আরও আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যেতে পারেন।
এই e-book-এ যা যা সহজভাবে আলোচনা করা হয়েছে
✅ ব্যবসার জন্য কোন কাঠামো ভালো হতে পারে
✅ এলএলসি কী, কেন দরকার এবং কীভাবে কাজে লাগে
✅ ধাপে ধাপে এলএলসি গঠনের প্রক্রিয়া
✅ EIN কী এবং কেন এটি ব্যবসার পরিচয়পত্রের মতো গুরুত্বপূর্ণ
✅ লাইসেন্স ও পারমিট সম্পর্কে প্রাথমিক ধারণা
✅ সেলস ট্যাক্স কখন নিতে হয় এবং কীভাবে জমা দিতে হয়
✅ পে-রোল ও কর্মচারী ব্যবস্থাপনার গুরুত্বপূর্ণ বিষয়
✅ বুককিপিং ও ব্যবসায়িক ট্যাক্সের basic ধারণা
✅ ব্যবসা করতে গিয়ে যেসব সাধারণ ভুল হয়
✅ ব্যবসার কোন কোন খরচ ট্যাক্সে কাজে লাগতে পারে—তার সহজ ধারণা
✅ ব্যবসা বিমা ও ঝুঁকি কমানোর প্রাথমিক ধারণা
কার জন্য এই বইটি?
বাংলা ভাষী ব্যবসা মালিক, নতুন উদ্যোক্তা, অভিবাসী ব্যবসায়ী এবং যুক্তরাষ্ট্রে যারা ছোট ব্যবসা শুরু করেছেন বা চালাচ্ছেন—তাদের জন্য এই বইটি সহজ বাংলায় লেখা একটি ব্যবহারিক গাইড।
লেখক
এস. এস. বাহার
CPA Exam Qualified · M.Com Accounting · FCMA (ICMAB) · CIMA Finalist
Founder, S S Accounting & Tax Services
Digital Download
ক্রয় সম্পন্ন করার পর আপনি বইটি ডাউনলোড করে নিজের সুবিধামতো পড়তে পারবেন।
সহজ বাংলায় জানুন, নিজের ব্যবসা ভালোভাবে বুঝুন, আর আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে চলুন।
